ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক রাসিক কর্মকর্তা

৩ লাখ ৩১ হাজার বাংলাদেশি টাকা ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা। তিনি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামানের ঘনিষ্টজন হিসেবে পরিচিত।


মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোষ্টে তাকে আটক করে বিজিবি। পরে বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করেন।রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি নিজামুল হোদা সোনামসজিদ দিয়ে বাংলাদেশ হতে ভারতে পালিয়ে যাবে। পরে বিজিবির একটি টহল দল তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা নগদ ৩ লাখ ৩১ হাজার বাংলাদেশি টাকাও পাওয়া যায়। নিজামুল হোদা রাজশাহীর উপশহর হাউজিং এস্টেটের বাসিন্দা। তার বাবার নাম সাইদুর রহমান। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

ads
ads
ads

Our Facebook Page

↑